কার করুণার কোমল দরদ
বুকটা শীতল করে,
কার দু’ হাতের স্নেহের ছোঁয়ায়
সুখ জাগে অন্তরে।
কার হাসিতে পাপ-কালিমা
মনের আঁধার সরে,
কার আদরের মিঠেল নহর
শূন্য হৃদয় ভরে।
কার মমতা দেয় জুড়িয়ে
মনের যত জ্বালা,
কার চুমুতে মধুর পরশ
স্বর্গীয় সুখ ঢালা।
কার সোহাগের নেই তুলনা
এখন শোনো তা,
জগতজোড়া ভালোবাসা
খোদার আশিস মা।
২৬.৫.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন