মঙ্গলবার, ৩১ মে, ২০১১

সোয়ারী

হিজলগাড়ির সোয়ারি যায়
নওদা হরিশপুরে,
মেঠো হাওয়ায় গাড়োয়ানের
মেজাজটা ফুরফুরে

গাঁয়ের বধূ নায়র শেষে
যাচ্ছে শ্বশুরবাড়ি,
সঙ্গে আছে মুড়কি-মুড়ি
খেজুর গুড়ের হাড়ি

ছইগাড়িতে ঘোমটা পরা
লজ্জারাঙা বউ,
টানা টানা চোখের কোণায়
উপচে পড়ে মউ
২৬.৫.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন