মঙ্গলবার, ৩১ মে, ২০১১

স্বভাব

স্যারকে সবাই তেল মারি
টেকো মাথায় বেল মারি
শক্ত বাপের সামনে গিয়ে
সোজা হতেও ফেল মারি

নাদান পেলে কিল মারি
ইট পাটকেল ঢিল মারি
মরদ দেখে ভয়ে ভয়ে
ঘরে ঢুকে খিল মারি
০৭.১০.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন