মঙ্গলবার, ৩১ মে, ২০১১

আষাঢ়ে সন্ধ্যায়

আকাশে তারা জ্বলে
বসে রই কদম তলে
উদাসী মন হারিয়ে যায়;
পাইনে কারোর দেখা
আমি যে একলা একা
চেয়ে রই চাঁদের গালিচায়

সকলেই ফেরে ঘরে
নীরবে বকুল ঝরে
পাখি যায় আপন ঠিকানায়;
জোনাকি আলোর বেশে
উতলা হাওয়ায় ভেসে
খুঁজে নেয় বাঁশবাগানে ঠাঁই

অপলক, নীরব মনে
কী ভাবি অকারণে
বুঝিনে মন যেন কী চায়;
বকুলের গন্ধ আসে
মেঘেরা ভেলায় ভাসে
মায়াবি আষাঢ়ে সন্ধ্যায়
২৩.৭.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন