রবিবার, ১৫ মে, ২০১১

শরৎ যখন


বাগান জুড়ে শিউলি ফোটে
নাচে হৃদয়-মন,
কবির সাথে হয় কবিতার
নিবিড় আলিঙ্গন।

নীল গগনের নীল জমিনে
তারার মেয়ে হাসে,
নদীর চরে কাশফুলেরা
মাতে কী উল্লাসে।

সাদা সাদা মেঘের ভেলা
দূর দেশে যায় উড়ে,
মাঠে মাঠে বাতাস খেলে
সবুজ ফসল জুড়ে।

সন্ধে হলে ঝিঁঝিঁরা সব
সুর ধরে গান গায়,
শরৎ আসে মজা নিতে
সোনার বাংলায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন