মঙ্গলবার, ২৪ মে, ২০১১

গণতন্ত্র

জন্মেছি ভাই নিচ কুলে,
নইলে ঠিকই ওদের মতোন
পড়তে যেতাম স্কুলে

ওরা চড়ে কার গাড়িতে
জিপ বা মোটরসাইকেলে,
আমরা কেবল পথের ধারে
জীবনজুয়া যাই খেলে

চাইলে ওরা সবাই মেলে
আমরা চেলেই নেই,
এই নাকি গো গণতন্ত্র
এই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন