মঙ্গলবার, ২৪ মে, ২০১১

দেশপ্রেমিক

টাই কোট প্যান্ট ভারতীয়
জুতো মোজা চীনা,
জার্মানি দেয় ব্যাগ সুটকেচ
ক্যাপ আর্জেনটিনা

জাপানি বেল্ট মাজায় বাঁধেন
গেঞ্জি পরেন ভুটানি,
পাকিস্তানি চশমা সেঁটে
মেরে বেড়ান ফুটানি

ভিনদেশি সব জিনিস পরে
গর্বে তিনি হাসেন,
উনি নাকি বাংলা প্রেমিক
এ দেশ ভালোবাসেন
১৯ ফেব্রুয়ারি ১৯৯৪ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন