নাম তার হরিপাল
বাড়ি নাকি চাটগায়,
দিনে দেয় পঞ্জাবি
রাতে ফুলশাট গায়।
সে বিরাট ভঙ্গিতে
ডাঁট মেরে টঙ্গিতে
ভাব নিয়ে একা যায়,
পাচারের লোকজন
তার সাথে দেখা যায়।
লোকটা কী তাজারে,
অতো মোটা মেলে নাতো
দশ-বারো হাজারে-
যেই ঘোলা জল খায়
পায়ে বেশি বল পায়
তারপরে ছুটে চলে
বড় মগবাজারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন