কাশেমপুরের হাবুর মায়ের
ছ’ মাস ধরে রোগ,
ওষুধ কেনার নেই পয়সা
খুব বড় দুর্ভোগ।
অন্ধ হাবুর জীর্ণ শরীর
দু’ হাত পেতে খায়,
বুক ধুঁকধুঁক করে হাবুর
পুষ্টিহীনতায়।
স্বামীহারা মা যে হাবুর
পরের বাড়ির বুয়া,
স্বপ্ন যতই থাকুক ওদের
মিথ্যে এবং ভুয়া।
কষ্টে ওদের দুই পা ভেজে
মাথার ঘামে ঘামে,
ওরা কেবল বেঁচে আছে
মাটির মানুষ নামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন