বললে কথা থাপড়ে দেবে
বলা যায় না,
সঠিক পথে চললে বাধা
চলা যায় না-
তাই বলেতো কর্তা বাবুর
মিষ্টি কথায় গলা যায় না।
ন্যায় ও সঠিক পথে যদি
এতোই বাধা আসে,
মর্যাদা-মান দেয় মিশিয়ে
এক্কেবারেই ঘাসে।
তবে এবার চল নারে ভাই
এক সাথে বের হই,
আমরা কারো ভয় করিনে
মোটেও ভীতু নই।
২৩.১১.১৯৯৩ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন