সোমবার, ২৩ মে, ২০১১

মুন্নিকে

এক পা চলে দুই পা হাঁটে

মুন্নি ছোট বুড়ি,

মধ্যিমাঝে উল্টে পড়ে

দেয় সে হাঁমাগুড়ি


অকারণে কেঁদে ওঠে

আবার হঠাৎ চুপ,

এক মিনিটে পাল্টে ফেলে

সারা বাড়ির রূপ


আব্বু এবং আম্মু শুধু

তার মুখে খায় চুমু,

মুন্নিকে নেয় কোলে তুলে

ছোট্ট রুমি-রুমু

১৯৮৯ খ্রি.

কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন