লিকলিকে লোকটা সে
ছিপছিপে পাতলা,
চেহারাটা বিদঘুটে
দাঁত উঁচু দাঁতলা।
ছানাবড়া চোখ তার
লাল টুকটুকে,
বাচালের আব্বু সে
বেশি বকবুকে।
ফ্যাকশাটে মুখখানা
দাঁড়ি খোঁচাখোঁচা,
হাত পা ও নাক-কান
বিলকুলই বোঁচা।
সব কিছু ভলে যায়
তাই নাম ভুলু,
দিন নেই রাত নেই
ঘুমে ঢুলুঢুলু।
তার ভারি দম্ভ যে
হামবড়া ভাব,
দিনে খায় পাউরুটি
রাতে খায় ডাব।
প্রতিদিন দশ ডিম
দুধ তিন কেজি,
তবু চোখ কুঁতকুঁতে
আলবতই লেজি।
ডাক্তারে যা-ই বলে
খায় সব কিছু,
রাতে খায় স্বপ্নে সে
লাল পাকা লিচু।
পাকা লিচু খেয়ে তার
ফুলে যায় বেলি,
তাইতো সে বিছানায়
খাবি খায় ডেলি।
ডেলি মানে দৈনিক
বেলি মানে পেট,
অবশেষে মারা গেলো
খেয়ে চকলেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন