সোমবার, ২৩ মে, ২০১১
মক্কেল
লাঠির আগায় নগদ টাকা
পুলিশ করে বার,
পিয়ন টানে লুঙ্গি ধরে
পাঞ্জাবি পেশকার
।
উকিল চোষে ডান হাতখানা
বাঁ হাত চোষে জাজ,
দুই পা ধরে চুষতে থাকে
মওরী ধোঁকাবাজ
।
ভিটেমাটি তবিল ঝেড়ে
ফতুর ফতুর খেল,
এরপরে তাও জেলঘরে যায়
নির্দোষ মক্কেল
।
০২.১০.১৯৯৭ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন