উনি হলেন কমলাপুরের
সাবুর ছেলে ইয়ে,
রমরমা সব চায়ের দোকান
ওনার খবর নিয়ে।
গাঁয়ে গায়ে উনি এখন
ছিটিয়ে বেড়ান চার,
হিন্দু দেখে ঝাড়েন জোরে
আদাব নমস্কার।
কারো হাতে পায়ে চুমু
কারো বা খান মুখে,
সম্মান দেন নরম হয়ে
লম্বা ছেলাম ঠুঁকে।
সবাই ভাবে ব্যাপারটা কী
এত্তো আদর ক্যান?
কারণ উনি এবার ভোটে
হবেন চেয়্যারম্যান।
২০.১১.১৯৯৬ খ্রি. কৃষ্ণপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন