মোয়াজ্জিনে আজান হাঁকে
কাটলো ঘুমের ঘোর,
পুব আকাশে সূর্য এসে
খুললো আলোর দোর।
খুব সকালে উঠে জপি
মহান খোদার নাম,
দরদ দিয়ে শুরু করি
রোজগারি কাজকাম।
সঠিক সোজা পথে চলি
বজাই রাখি মান,
খোদার আদেশ নিষেধ মেনে
দিন করি গুজরান।
১৫.৮.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন