হাত বাড়ালেই ফুল পাওয়া যায়
হাজার নদীর কূল পাওয়া যায়
গাছে গাছে ফল পাওয়া যায়
খালে বিলে জল পাওয়া যায়।
পাখপাখালির গান শোনা যায়
নদীর কলতান শোনা যায়
বাঁশির মেঠো সুর শোনা যায়
মা ডাক সুমধুর শোনা যায়।
মাঝি নায়ের হাল ধরে যায়
মেঘরা হাওয়ার পাল ধরে যায়
কী মায়াময় পরিবেশ-
আমার সোনার বাংলাদেশ।
১১.৮.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন