প্রধানমন্ত্রী
দেশের সেরা রাণী তুমি দেশটা তোমার কব্জায়,
তোমার কথায় গোলাম আযম শেখ হাসিনা রব যায়।
মন্ত্রী সেপাই গুণ্ডা চলে এমপি নেতা সচিবও
আল্লাহ তোমার বেশ দিয়েছে দেশের সেরা নসিবও।
তুমি নাকি ভীষণ জ্ঞানী বলে তোমার চামচারা,
এমন তুমি কিই বা জানো মরা স্বামীর নাম ছাড়া
চামচারা পায় তোমার হাতের জামা জুতো গেঞ্জিও
করে খেতে দিলে তাদের অনেক রকম এনজিও।
কী দিলে আর কী-ই বা পেলো পা ফাঁটা দেশ জনতায়
তোমার আশার মেঘগুলো তাই হচ্ছে কালো ঘন তাই
তুমি করো ভোট ডাকাতি জালিয়াতি কারচুপি
ছাড় পাবা না যতই সাজো সাধু সাধক আর সুফি।
কাজে কামে স্বৈরাচরী নামেই গণতন্ত্রী,
চাইনে তোমার মতো এমন ভেজাল প্রধানমন্ত্রী।
১২.০২.৯৬ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন