ঈদ এলে
ঈদ এলে মন কেউ রাঙিয়ে
হৃদয়কোণের ঢেউ রাঙিয়ে
আনন্দে গায়
সানন্দে গায়
বাজায় খালি হাততালি,
গারোর গায়ে জরির জামা
কারোর জামায় সাত তালি।
কেউ খায় লুচি দই
কেউ খায় কোর্মা,
খিদে পেটে কেঁদে মরে
বস্তিতে ওর মা।
ঈদ এলে আনন্দ
ধনীদের ঘরে যায়,
পেট করে ধুঁকধুঁক
গরিবেরা মরে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন