শনিবার, ৭ মে, ২০১১

সুমি


গোমড়ামুখী সুমি,
কথায় কথায় মান-অভিমান
আর খালি দুষ্টুমি

ডাকলে কাছে আসবে না
মুখখানা ভার, হাসবে না
কথায় কথায় আড়ি,
তার জন্যে কিনতে হবে
খেলনা কাড়ি কাড়ি-
কিংবা পুতুল মেলা;
এসব পেলে বেজায় খুশি
খেলতে চলে খেলা-
মান-অভিমান ভুলে সুমি
কাটায় সারাবেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন