শনিবার, ৭ মে, ২০১১

বনের রাজা

বাঘ বললো রাজ্য নেবো
সিংহ গদি ছাড়ো,
আমায় ছাড়া পশুরা আর
মানবে নাতো কারো-
শর্ত এখন যুদ্ধে জিতে
রাজ্য নিতে পারো

সিংহ রেগে কেশর ফোলায়
বেকুব বেটা বুদ্ধ,
কেমন পারিস আয় তবে আয়
এক্ষুণি হোক যুদ্ধ-
যুদ্ধ দেখে ভয়ে কাঁপে
বনের পশু সুদ্ধ

এক নিমিষে বাঘ হেরে যায়
পালায় ছেড়ে বন,
দাঁত খিচিয়ে সিংহ সে এক
ছাড়লো কী গর্জন-
হয়ে গেলো বনের রাজা
সিংহ মহাজন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন