তুলি আমার তুলি,
একাত্তরে হারালো তার
মিষ্টি মুখের বুলি-
হারিয়ে গেছে আশার ছবি
সকল ভালোবাসার ছবি
কোথায় রাখি এই বেদনা
কেমন করে ভুলি?
কেমন করে থাকি!
দুঃখ ব্যথার রঙতুলিতে
তার ছবিটা আঁকি-
বুক ফেটে তাই কান্না আসে
এতো ডাকি আর না আসে
জানি না সে কী কারণে
আমায় দিলো ফাঁকি!
ভাঙলো হৃদয়খানা,
তার জন্যে বুকের এ দম
বেরোয় টানা টানা-
বুকের জ্বালা বাড়িয়ে গেলো
স্বপ্ন ও সুখ তাড়িয়ে গেলো
কোথায় সে আজ কার আদরে
নেই তা আমার জানা।
১৮.১১.১৯৯০ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন