শনিবার, ৭ মে, ২০১১

সাহেব


রোজ বিকেলে বেলকনিতে
বসে সাহেব চা খায়, 
বস্তিবাসী হাত বাড়ালে
গোল্লা দুচোখ পাকায়

চোখ পাকানো দেখেও যদি 
বস্তিবাসী না যায়,
সাহেব উঠে রাগে রাগে
লাত্থি কষে মাজায়

সাহেব সেদিন লাত্থি মেরে
ব্যথা পেলো বাঁ পায়,
তাই দুকদম হেঁটে এখন
সাহেব খালি হাঁপায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন