শনিবার, ৭ মে, ২০১১

শীতের বুড়ির কাছে

শীতের বুড়ি বছর ঘুরে

আবার হবি বের,

আসিস নিয়ে হিম-কুয়াশা

সঙ্গে নিয়ে ফের-

খেজুর রসের পিঠে আনিস

গুড় পাটালি মিঠে আনিস

শাক সবজি ভরে দিবি

মাঠে আমাদের


আগামীবার আসবি আবার

শীতের বুড়ি বোন,

রোদ আনবি ছালা ভরে

দুকান পেতে শোন-

আনবি নতুন ধানের খবর

বরজভরা পানের খবর 

ক্ষেত-ফসলে ভরিয়ে দিবি

চাষির হৃদয় কোণ

২৩ জানুয়ারি ১৯৯০, 

কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন