শনিবার, ৭ মে, ২০১১

বিষটি পড়ার সুর


ঢাক গুড় গুড় গুড়;
আষাঢ়-শ্রাবণ মন কেড়ে নেয়
কোন সে অচিনপুর-
জানলা খুলে শুনতে মজা
বিষটি পড়ার সুর

ঝুমুর ঝুমুর ঝুম;
বাদলা দিনে দারুণ বাধে
গল্প বলার ধুম-
পায়রাগুলো খিদের জ্বালায়
কয় বাকবাক্কুম

এবং টাপুর টুপুর;
হরেক সুরে ছন্দ তালে
সন্ধে সকাল দুপুর-
বর্ষা মেয়ে বিষটি ছড়ায়
বাজিয়ে পায়ের নূপুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন