তারা
আল্লা'র পথে যাঁরা
রক্তকে দান দেবে
ধন কুরবান দেবে
দরকারে জান দেবে
কোরানের পথ ধরে
হায়দারি টান দেবে
যাদের এই টানে টানে
ইসলাম জাগবে;
কোনোদিনও মরবে না
তাঁরা বেঁচে থাকবে।
বাতিলের পথ যাঁরা
পুরোপুরি ভোলবে
হক কথা বলবে
সৎপথে চলবে
শান্তির পতাকাটা
দেশজুড়ে তোলবে
যাঁদের এই কাজে কাজে
সব কালো ভাগবে;
কোনো দিনও মরবে না
তারা বেঁচে থাকবে।
২১/০১/৯০ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন