হয় খাওয়া চার-পাঁচদিন পর বুক ফেটে যায় পিপাসে
হয় না গোসল স্বাস্থ্য গেলে থাকবে আমার কী পাশে?
আমার যে আর ভাল্লাগে না কষ্টে সময় কাটাই
শেষমেশ কী হয় খোয়াতে তপ্ত রোদে পা টাই!
চলি ফিরি সারাক্ষণই মাথায় পরে মুখোশ
মরুভূমির ওপর হাঁটি প্রতিদিন এক দু ক্রোশ
তাবুর নিচে শুলে সাপ ও বিচ্ছু দেয় হুল হিনিয়ে
বাঁচার আশা করতে পারি কোন্ ভরসায় কী নিয়ে?
বোমার ভয়ে ঘুম আসে না চোখের দুটো পাতায়
মা শুনে খুব কষ্ট পাবেন এসব লিখি না তাই
আর পারিনে সইতে এসব যুদ্ধ ফ্যালো মিটিয়ে,
সৌদি আরব থেকে লেখা এক বাঙালির চিঠি এ।
০২/১০/৯০ খ্রি.
(উপসাগরীয় যুদ্ধের সময় লেখা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন