শনিবার, ৭ মে, ২০১১

সবুজ পাতাকে

সবুজ পাতা সবুজ পাতা
আমরা যে তোর সাথী,
মাস পেরুলে তাইতো সবাই
ছড়ার মালা গাঁথি

সবুজ পাতা শোনরে কথা 
লক্ষ্মী মানিক তুই,
তোর জন্যে ফুলবাগানে
ফোটে গোলাপ জুঁই

সবুজ পাতা সবুজ পাতা
তোর সবুজের ভারে,
আমরা করি লেখালেখি
মধুর অহঙ্কারে
(গোপালগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক শিরীণ পত্রিকার শিশুদের পাতা সবুজপাতায় লেখাটি ৮০ দশকের শেষদিকে ছাপা হয়।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন