বিয়ে
কাজ করো জলদি
আমি দুধ ঘোল দি
মুন্নির বিয়ে আজ
আনো কাঁচা হলদি।
কানে তার দুল দোলে
সরিষার ফুল দোলে
ঘোমটার মাঝে তার
মাথাভরা চুল দোলে
এসে গেছে পালকি
দিয়ে ছিলামালকি
মুন্নির মুখে তাই
হাসি একগাল কি?
এলো বরযাত্রী
নিয়ে যাবে পাত্রী
খেতে দাও তাড়াতাড়ি
হয়ে যাবে রাত্রি।
গোলমাল গোল যে
বাজে ঢাক-ঢোল যে
বর খায় বড় থালে
কাল্লার ঝোল যে।
লাজে মরে মুন্নি
হাসে বোন চুন্নি
ডালিমের ডালে বসে
ডাকে টুনটুননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন