মায়ের কাছে স্বর্গ আছে
থাকি আমি তারই কাছে
চাঁদের আলো হেসে হেসে
আমার ঘরে পড়ে এসে।
আমার ঘরে মধুর নহর
ছুটে চলে সারা পহর
একটানা বয় দুধের নদী
সারা বছর নিরবধি।
আমার ঘরে খুশির মেলা
আনন্দ বয় সারা বেলা
পুলক জাগে রাশি রাশি
স্বর্গ আমার মায়ের হাসি।
১৭.৮.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন