বুধবার, ২৫ মে, ২০১১

বৃষ্টি ঝরে

আষাঢ় মাসে বৃষ্টি ঝরে ঝুমুর ঝুম

আলতো কদম ফেলে চোখে নামলো ঘুম

বৃষ্টি পড়ে, ছন্দ তোলে টিনের চাল

অঝোর ধারায় ভরে ওঠে হাওড় খাল


নেই বিরতি টানা সুরে নামলো ঢল

বেজায় রকম মেতে ওঠে বনাঞ্চল

হেসে ওঠে হাওয়ার তালে ক্ষেতের মাঠ

এপার ওপার জল থই থই নদীর ঘাট


বৃষ্টি পেয়ে ফুটলো কেয়া কদম ফুল

জুঁই চামেলি হাওয়ায় নেচে কী মশগুল

আষাঢ় মাসে বৃষ্টি ঝরার হয় না শেষ

জেগে ওঠে সবুজ সবুজ বাংলাদেশ

১৪.৮.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন