বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

নানার বাড়ি

নানার বাড়ি হাজরাহাটি
চুয়াডাঙ্গার কাছে,
সে গাঁয় আমার নানাজানের
অনেক স্মৃতি আছে

নানা ছিলেন সরল মানুষ
গ্রামের খাঁটি চাষি,
মুখে ছিলো কথার বাহার
মন জুড়োনো হাসি

নানা এখন নেইতো বেঁচে
আছে নানার বাড়ি,
সেই বাড়িতে পোতা আছে
আমার ক’হাত নাড়ি
৩০.৮.০৭ খ্রি. কৃষ্ণপুর, জিবাড়ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন