রবিবার, ১৫ মে, ২০১১

রবীন্দ্র সঙ্গীত

রবীন্দ্র সঙ্গীত
গান শোনা যায় কত্ত রকম
হরেক রকম সুর,
নানান গানের ছন্দ সুরে
হৃদয়টা ভরপুর

বেবাগ গানের ছন্দ শুনি
হরেক রকম তালে,
কিন্তু জানো কোন সেই গান
সর্ব কালে কালে-

থাকবে বেঁচে শ্রদ্ধাভরে
মজবুত তার ভিত,
সে হলো গে আমার প্রিয়
রবীন্দ্র সঙ্গীত
২১.১১.৯৬ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন