রবিবার, ১৫ মে, ২০১১

পুজোয়

ধাই ধাপাধাপ তবলা বাজে
শারদীয় পুজোয়,
বোঝাই করেন হাঁড়ি বয়াম
বৌদি গজা-ভুজোয়।

নারিকেলের নাড়বানান
তিনি নিজের হাতে,
মুড়ির মোয়া খেয়ে খেয়ে
ঠাকুরঝিরা মাতে।

ঘর গোছানোর কাজেকামে
হচ্ছে না তার ঘুম,
সারা বাড়ি হই হুল্লোর
দুর্গা পুজোর ধুম।
৩০.৯.৯৭ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন