শরৎশরৎ আসে মেঘ সরিয়েসবুজ ধানের দেশে,তাই খুশিতে সোনালি রোদনাচে হেসে হেসে।
ঝিলের জলে শাপলা শালুকমুচকি হেসে ফোটে,কাশফুলেরা হাসির জ্বালায়খিলখিলিয়ে ওঠে।
ছাতিম ফুলের অট্টহাসিমুক্ত হাসে ঘাসে,জোনাকিরা বনবাদাড়েউতল হাসি হাসে।
প্রজাপতি উড়ে বেড়ায়হাসির খেয়া বেয়ে,শিউলি ঝরে আমন মনেহাসির ছোঁয়া পেয়ে।
দলে দলে উড়ে ছোটেবালিহাঁসের ঝাঁক,শাদা মেঘের পানসিমাঝিরয় চেয়ে নির্বাক।
চতুর্দিকে হাসি খুশিলাগে মধুর বেশ,তাইতো এলে শরৎরাণীহাসে সোনার দেশ।২৮.৯.৯৭ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন