স্বাধীনতা পাবো কী না ছিল ভীষণ ভয়
বুকের তাজা রক্ত দিয়ে দেশ করেছি জয়
কত্ত গুলি বুলেট বোমা নিলাম বুকে পুরে
যুদ্ধে গিয়ে আমার পিতা হারিয়ে গেলেন দূরে।
আমার পিতার জন্য মায়ের উদাস হলো মন
তাই মা আজও ঘুমাননাতো কাঁদেন সারাক্ষণ
বুকের মাঝে ব্যথার রাশি দু চোখ জলে ভাসে
এই দুঃখ ঘুচবে কি আর হাজার হাজার মাসে?
এ সব কথা উঠলে মনে পোয়াতে হয় শোক
স্বাধীনতা আনতে গিয়ে তাড়াতে হয় জোঁক
পাকিস্তানি জোঁক তাড়িয়ে স্বাধীনতা খোঁজা
স্বাধীনতা যত মধুর তত কি আর সোজা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন