একটা সবুজ গাঁ ছাড়িয়ে
বউ চলেছে শ্বশুরবাড়ি,
নয়কো মোটর নয়কো রেলে
সোয়ার হয়ে গরুরগাড়ি।
গাড়োয়ানের শুকনো মেজাজ
গরু খেদায় কাকের গলা,
চাষাভুষো চেহারা তার
বোঝে নাতো ছলাকলা।
লাল টুকটুক বউ টুকুনু
রাঙা শাড়ি পরনে তার,
আঁচল দিয়ে ঘোমটা টানা
দুঃখে যেন মুখখানা ভার।
ফুল ফসলের মাঠ পেরিয়ে
সবুজঘেরা নওলামারী,
বাপেরবাড়ির মায়া ছেড়ে
বউ চলেছে শ্বশুরবাড়ি।
০৮/৯/০৪ খ্রি. চুয়াডাঙ্গা।
ভাই নওলামারীর কোন বৌ?????????
উত্তরমুছুন