আমার খোকন সোনার খোকন
সোনার বরণ মুখখানা,
হাসলে খোকন যায় জুড়িয়ে
শতেক জ্বালার বুকখানা।
খোকন আমার হাসি-খুশি
জোছনা ভরা চাঁদখানা,
খোকন আমার জানের খোকন
রাজ্য যেন আধখানা।
খোকন হাসে আমার কোলে
খুশিতে হই আটখানা,
ফুল-ফসলে ভরে ওঠে
মনজমিনের মাঠখানা।
১৯.৩.০৭ খ্রি. মাথাভাঙ্গা অফিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন