যারা সদায় সত্য কথা বলে
বিপদ ঠেলে সঠিক পথে চলে
দেয় না ফাঁকি তিল পরিমাণ কারো
মছিবতে ধৈর্য ধরে আরো
ন্যায়ের জন্য বরণ করে কারা-
আসল মানুষ তারা।
যারা মানব কল্যাণে কাজ করে
সংস্কারের জন্য সমাজ ধরে
কারো বিপদ দেখে দাঁড়ায় পাশে
পরোপকার করতে পেরে হাসে
বজায় রাখে নিয়ম-নীতির ধারা-
আসল মানুষ তারা।
যারা কারো দেয় না ব্যথা বুকে
পরের ক্ষতি চায় না নিজের সুখে
দুখির সেবা করে নিজের হাতে
যত্ন করে খাওয়ায় দুধে-ভাতে
মা জননীর সেবায় পাগলপারা-
আসল মানুষ তারা।
যারা খিদেয় অন্ন করে দান
চায় না কারোর মন্দ অকল্যাণ
সহজ-সরল জীবনযাপন করে
মজুদ করে মাল রাখে না ঘরে
শত দুখেও সকল অভাবহারা-
আসল মানুষ তারা।
১০.৯.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন