নুন
আম জলপাই আমড়া তেতুল
খেতে বিরাট টক,
জিভ ভিজে যায় লোভের জলে
তাই খেতে হয় শখ।
টকের জ্বালায় এসব খেতে
মুখ হয়ে যায় চুন,
তখন বেজায় স্বস্তি ফেরায়
একটুখানি নুন।
বাদাম মুড়ি বুন্দে ছানা
রসোমালাই পিঠে,
নুন না দিলে মাংস পোলাও
হবে না স্বাদ মিঠে।
খাসির মাথা মাছের মাথা
নুনেই করে মজা,
নুন ছাড়া তাই ভাল্লাগে না
মিষ্টি খাজা গজা।
কিন্তু এমন গুণী এ নুন
একটু বেশি দিলে,
যত দামের খাবারই হোক
কেউ খাবে না গিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন