মঙ্গলবার, ৩১ মে, ২০১১

একটুকু মনে রেখো

মানুষের মতো মানুষ তুমি পরিচয় দিলে সেই-
কতো যে আপন করেছিলে তার তুলনার কিছু নেই
তোমার হৃদয় কতো যে বিশাল জেনে গেছি কয় মাসে,
জানা ছিলো না তোমার মতো এতো কেউ ভালোবাসে

খুব কাছাকাছি থেকেছি তোমার দেখেছি তোমার মন,
কখনো বুঝিনি দেখা হয়ে যাবে বিদায়ের আয়োজন
কতো যে ব্যথায় কেঁদে ওঠে মন নেই বোঝানোর ভাষা,
কেন যে তোমায় ডাক দিয়ে যায় বিদায় সর্বনাশা

যেখানেই যাও শুভ কামনা দোয়া করি ভালো থেকো,
বিদায়ের ক্ষণে এইটুকু চাই একটুকু মনে রেখো। 
০৩.১০.১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন