বাবা
আমার মারা গেছে
ভাত
জোটে না তাই-
আমি
এখন পথে পথে
ভিক্ষে
করে খাই।
মা
গিয়েছে কোথায় চলে
খোঁজ
রাখে না সেও,
উদোম
থাকি একটা জামা
দেয়
না কিনে কেউ।
উপোস
খিদেয় ধুঁকে ধুঁকে
গেছি
কাহিল হয়ে,
হাত
পাতি যেই গাল পাড়ে লোক
অজাত-বেজাত
কয়ে।
জন্ম
তুলে কতো মানুষ
বেফাঁস
কথা কয়,
বাপ-মা
কোথায় কার পোলা তুই
কী
তোর পরিচয়?
কার
পরিচয় দেবো আমি
আমার
যে কেউ নেই,
এতিম
অনাথ পথের শিশু
এই
পরিচয় এই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন