দিব্যি কছম সত্যি কথা
মারছি নাতো ধাক;
আমার দাদুর মোটা মাথায়
সে কী বিশাল টাক-
টাকের ওপর ঘর বানিয়ে
বাস করে দুই কাক।
দাদুর ফ্যাটা নাক,
নাকের ফুটো ঠিক যেন দুই
ব্যারেল সমান ফাঁক-
সেইখানে বাস করে দুটো
বুড়ো মদনটাক।
দাদুর দুটো কান যেন ঠিক
আস্ত দুটো ঢাক;
কানের ফুটোয় ঢোকে বেরোয়
মৌমাছিদের ঝাঁক-
দিনে দিনে পড়লো ঝুলে
দুই কানে মৌচাক।
২৯/৮/১০ খ্রি. মাথাভাঙ্গা অফিস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন