মঙ্গলবার, ৩১ মে, ২০১১

সুরা ফাতিহা

(৭ আয়াত: ১ রকু: মাক্কি)

বিসমিল্লা হিররাহ মানির রহিম
যত নিবেদন আরাধনা আর যত গুণগান সব
তার জন্যই করে যাই যিনি সারা জাহানের রব
যিনি দয়াময় করুণার ধন সব কিছু যার দান
বিচার দিনের মালিক যিনি আল্লা’ মেহেরবান

আমরা তোমারই ইবাদত করি তোমারই মদদ চাই
তোমার দেখানো সঠিক-সোজা পথ যেন খুঁজে পাই
যেসব মানুষ তোমার দেখানো পেয়েছে আসল পথ
পথহারা নয় যাদের দিয়েছ সেরা সব নিয়ামত
তাদের পথে নাও
সঠিক দিশা দাও।
(১০.৭.০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন