মঙ্গলবার, ১৭ মে, ২০১১

পঁচিশ বছর

ধরপাকড়ের আইন যতোই

হচ্ছে দেশে জারি,

অপরাধের রাজত্বটাও

হচ্ছে গাঢ় ভারী


খুনি থুয়ে ধরছে পুলিশ

সাধু লোকের টুটি,

অস্ত্র হাতে ঘুরছে রাঘব

বন্দী চুনোপুটি


রাতারাতি হচ্ছে বদল

আসামিদের ফেস,

ঘুষের জোরে কেল্লাফতে

দিব্যি মার্ডার কেস


সরকারিদল খুন করছে

অন্যরা জেল খাটছে,

এমনি করেই বাংলাদেশের

পঁচিশ বছর কাটছে

২২.১১.১৯৯৬ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন