মঙ্গলবার, ১৭ মে, ২০১১

নাম সমাচার

নজর আলীর কুতকুতে চোখ
দৌলাত আলী ভিক্ষে করে,
কদর আলীর নেই সম্মান
নবাব আলী খেটে মরে

আতর আলীর পচা শরীর
মাছি ছুটে যায়,
বাহার আলীর ছেঁড়া জামা
কামলা খেটে খায়

আনন্দ শীল বেজারমুখো
নেই কিছুতে ঝোঁক,
আমোদ আলীর দুঃখ মনে
পালন করে শোক

চতুর আলী হাবাগাড়া
ফকির মিয়া ধনী,
মিলন মিয়ার সঙ্গে কারো
হয় না বনাবনি

ভোলা মিয়া চৌকশ তার
হয় না কোনো ভুল,
নামের সাথে বাস্তবতার
বেজায় হুলস্থূল
১২.১১.১৯৯৬ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন