মঙ্গলবার, ২৪ মে, ২০১১

কেন মাগো

বলোতো মা উদোম মেয়ের কেউ রাখে না

খোঁজ কেন?

পথের ধারের ন্যাঙড়া ছেলে চড় চাটি খায়

রোজ কেন?


সত্যি করে বলো তো মা ওদের কি গো

ঘর নেই?

ঠাণ্ডা গরম এক করে তাও অসুখবিসুখ

জ্বর নেই?


পাদাম-ডাবের খোলা ওরা যুদ্ধ করে

খায় কেন?

পেটের খিদে ঝঞ্ঝা ঝড়ে হঠাৎ মারা

যায় কেন?


হাজার রকম দুঃখ জ্বালা কেন ওদের

এই মনে?

হাসি খুশি আনন্দ গান ওদের কি মা

নেই মনে?


ওরা কেন স্থায়ী নয় আর চোখে নেই

ঘুম কেন?

খেলার বয়েস ছেড়ে ওদের খাদ্য খোঁজার

ধুম কেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন