সোমবার, ৩০ মে, ২০১১

আমাকে নিয়ে

আমাকে নিয়ে কি কবিতা হয়রে কিংবা রসালো গল্প না,
তোমাদের সব আকাশ সমান মিছামিছি শুধু কল্পনা
আকাশের মতো আমি কিরে ভাই বিশাল বিরাট উদার-
তাই পৃথিবীর সকল জীবকে জোগাই রসদ ক্ষুধার

আমাকে নিয়ে কি ছবি আঁকা যায় মোনালিচা দি’র বিস্ময়ে,
নাকি আমি হই পূর্ণিমা চাঁদ ঝিলিমিলি সব দৃশ্য এ?
আমিতো নইরে পিরামিড কি বা তাজমহলের রূপকার,
সারা জীবনেও তিল পরিমাণ করিনি কাউকে উপকার

তবে কেন আর কবিতায় রবো মিশে যাবো কেন গল্পতে,
কবিতা সে আর এতো সোজাসুজি কবিতা হয় কি অল্পতে?
২০০৪ খ্রি. হাসপাতাল কোয়ার্টার, মেহেরপুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন