কালকে চড়ুইভাতি
কী মজা কী মজা
কালকে চড়ুইভাতি।
এক ভোজনে মিলবো সবাই
কামার-কুমার তাঁতি।
আসবে সফি আসবে সুমি
টুম্পা রূপা শিউলি রুমি
বাঁধন হিরা কচি খুশি
মুন্নি ম্যামী শান্তা রুশি
এক সাথে আয় সবাই মিলে
করবো মাতামাতি।
দ্বন্দ্ব দ্বিধা থাকবে নারে
হাসবো সুখে বারে বারে
সবাই খুশি হবো মোরা
কেউ রবো না কপালপোড়া
নতুন করে আমরা হবো
সবাই সবার সাথি।
০৪.০২.১৯৯৪ খ্রি. কৃষ্ণপুর, নিজবাড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন