ভাল্লাগে না ছবি আঁকা
ভাল্লাগে না পড়া,
বাবা-মায়ের শাসন-বারণ
সব মনে হয় কড়া।
ইচ্ছে করে ঝিঁঝি ধরি
ফুলের মতো ফুটে ঝরি
যাই হারিয়ে তারার দেশে
একলা আপন মনে,
কিংবা কোনো নিবিড়-ঘন
সবুজ বেতসবনে।
উদাস-উতাল বাউল কী সুর
বাজে আমার কানে,
কোন্ অচেনা অচিন কিছু
আমায় কেবল টানে।
১৬/৯/৯৫ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন