সোমবার, ৩০ মে, ২০১১

বিদ্যুত

মশার জ্বালায় ঘুমরা পালায়
হয় না শুয়ে জুত,
তেমনি বাপু ভেলকি দেখায়
বেবাগা বিদ্যুত

যেমনি মশা তেমনি দশা
তপ্ত গরম কাল,
বিদ্যুত নেই লেজে গোবর
লোকের বেজায় হাল

গরমকালে সমান তালে
বিদ্যুত যায় আসে,
বিলের টাকা জমা ঠিকই
দিচ্ছি মাসে মাসে
২৩.১০.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন